1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশু কন্যার মৃত্যু বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে দুইদিনব্যাপী পুনর্মিলনী আনন্দ উৎসব অনুষ্ঠিত। তাহের সিদ্দিকীর স্মরণে বাঘারপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল দোহাকুলা ইউনিয়নে যুবদলসহ অঙ্গসংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল বীর মুক্তিযোদ্ধা এস. এম. বাবর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ এস. এম. বাবর আলী না ফেরার দেশে। সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজিস্টদের ইফতার মাহফিল দেবহাটায় বিএনপির ইফতার মাহফিলে মিলনমেলা বাঘারপাড়ার ‎জয়নগর মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন ‎জামায়াত সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। বাঘারপাড়া পৌরসভার মশক নিধন অভিযান

প্রাথমিকের ফল প্রস্তুত, প্রকাশের সময় জানাল অধিদপ্তর

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রোববার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানায়, ফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সভা চলছে। সভা শেষ হলে যেকোনো সময় নিয়োগের ফল প্রকাশ করা হতে পারে। তবে কোনো কারণে আজ ফল প্রকাশ সম্ভব না হলে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “গতকাল শনিবার চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হয়েছে। এরপর ফলাফলের সারসংক্ষেপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেতও পাওয়া গেছে। বর্তমানে বিষয়টি নিয়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা সভা করছেন। সভা শেষে ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী।

গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা বর্তমানে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট