রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন চিত্রা মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘারপাড়ায় হাজী বাগু শমসের বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ বাঘারপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠিত সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বাঘারপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন

বাঘারপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশু কন্যার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া থানা এলাকায় পানিতে ডুবে তুবা খাতুন (৪) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তুবা খাতুন একই গ্রামের কাদের মোল্লার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, অদ্য দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে প্রতিবেশী সমবয়সী শিশুদের সঙ্গে স্থানীয় শামসুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করতে যায় সে। সাঁতার না জানার কারণে সবার অজান্তে পানিতে ডুবে যায় শিশুটি।

কিছু সময় পর তার সঙ্গীরা তুবাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাব্বি হোসেন (১২)সহ স্থানীয় কয়েকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে মোটরসাইকেলে করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ২৫ মিনিটে তুবা খাতুনকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews