1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা শ্রীনগরে গাছে সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার বাঘারপাড়ার বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, সম্পত্তি দখল ও প্রতারণার অভিযোগ বাঘারপাড়ায় বেড়া ভেঙে মুদি দোকানে চুরি, ক্ষুদ্র ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল কাঠের ডাসা দিয়ে হামলা, বাঘারপাড়ায় প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে যশোরে মৃতপ্রায় ২০ খাল খননের উদ্যোগ সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকার। বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে জামাত ইসলামের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্ট, দুইজনকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোঃ আবু তাহের ও গোলাম আলী নামের দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি চৌকস টিম।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে আইন মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট