বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

বাঘারপাড়ায় বেড়া ভেঙে মুদি দোকানে চুরি, ক্ষুদ্র ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :যশোরের বাঘারপাড়া উপজেলায় বেড়া ও ঝাপ ভেঙে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের দাদপুর বাজারে অবস্থিত ‘করিম স্টোর’-এ এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক আব্দুল করিম বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দোকান মালিক আব্দুল করিম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে এসে দেখেন দোকানের ঝাপ ও টিনের বেড়া ভাঙা অবস্থায় রয়েছে। পরে দোকানের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান বিভিন্ন মুদি মালামাল, চা বিক্রির সরঞ্জাম এবং কিছু ইলেকট্রনিক্স পণ্য চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। ধারণা করা হচ্ছে, রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

চুরির ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে আব্দুল করিম বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মুদি পণ্য ও সামান্য ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে কোনো রকমে সংসার চালাই। এই ক্ষতি পোষাতে আমার অনেক সময় লাগবে।”

এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

স্থানীয় ব্যবসায়ীরা বাজার এলাকায় রাতের নিরাপত্তা জোরদার ও নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews