বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা দাবি ‘সংস্কার কাজকে ভাঙচুর বলে অপপ্রচার’ বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন গভীর রাতে এসিল্যান্ডের অভিযান, দুইটি ভেকু অকেজো। কিশোরগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদসহ ০১ (এক) জন গ্রেফতার। শ্রীপুরের কাঁঠাল: সম্ভাবনার পাহাড়, সংকটেরও গল্প,আধুনিক সংরক্ষণাগার না থাকায় প্রতিবছর নষ্ট হয় বিপুল উৎপাদন বাঘারপাড়ার ঐতিহ্যবাহী চিত্রা মডেল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঘারপাড়ার দরাজহাটে ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন দুস্থ ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী – বাঘারপাড়ায় নগদ অর্থ বিতরণ যশোরের বাঘারপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন বাঘারপাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় উদ্ভাবনের উৎসব, স্থানীয় উদ্ভাবন নিয়ে সেমিনার ও বিজ্ঞান প্রদর্শনী

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছে, ইরান-ইসরাইল সংঘাতের প্রেক্ষিতে সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ বা শিগগিরই মেয়াদ শেষ হতে যাওয়া সব এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বৃদ্ধি করা হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হবে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দফতরে গিয়ে আবেদন করারও প্রয়োজন নেই।

তবে, ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসায় নিয়মভঙ্গ হয়েছে, তাদের প্রথমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপরও তারা মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফ সুবিধা পাবেন।মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্থায়ী এবং ভ্রমণকারীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews