1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ভিক্ষুক পুনর্বাসনে-অটোভ্যান ও দোকান সামগ্রী পেলেন দুই উপকারভোগী রায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অবৈধ মাটি কাটায় বাঘারপাড়ায় তিনজনকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড বাঘারপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড’ উদ্বোধন মঙ্গলবার, প্রথম ধাপে পাচ্ছেন যতজন দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ বাঘারপাড়ায় আরশাদ–আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল, হাজার মানুষের মিলনমেলা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ১০ নির্দেশনা ঈদকে ঘিরে যশোরে অবৈধ ভারতীয় বাজি–পটকার ব্যবসা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে বাধা

বাঘারপাড়ায় ভিক্ষুক পুনর্বাসনে-অটোভ্যান ও দোকান সামগ্রী পেলেন দুই উপকারভোগী

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে অটোভ্যান ও দোকান সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে এ সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচির আওতায় দুইজন উপকারভোগীর মাঝে একটি অটোভ্যান এবং দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামালসহ একটি দোকানঘর প্রদান করা হয়। এর মাধ্যমে তারা ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে স্বাবলম্বীভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে মর্যাদাপূর্ণ জীবনে ফিরতে সহায়তা করছে। এ কর্মসূচি আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট