1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত বাউলিয়া গ্রামে ঐতিহাসিক ঘোড়দৌড় ও ভাবগানের আসর, হাজারো মানুষের মিলনমেলা। বাঘারপাড়ায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে জমজমাট গ্রামীণ ঘোড়দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ বাঘারপাড়ায় জেলি পুশ করা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা বাঘারপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাঘারপাড়ায় আরশাদ–আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইফতার মাহফিল, হাজার মানুষের মিলনমেলা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় আরশাদ–আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা বলফিল্ড মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় আড়াই হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে নারী ও পুরুষের জন্য পৃথকভাবে বসে ইফতারের ব্যবস্থা করা হয়। ছোট-বড়, ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। ফলে অনুষ্ঠানটি এলাকাবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরশাদ–আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রোস্তম আলী মোল্যা। সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যশোর নগর বিএনপির দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আহম্মেদ ও শফিকুল ইসলাম জয় এবং যশোর নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহুরুল হক, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, বাঘারপাড়া প্রেস ক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পূর্ব প্রেমচারা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট