1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :

শতবর্ষী মায়ের বিদায়: বাঘারপাড়ায় বিএনপি নেতার শোক, পরিবারের পাশে নার্গিস বেগম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
 বাঘারপাড়ায় বিএনপি নেতা মসিয়ূর রহমানের মা, শতবর্ষী ছিয়ারুন্নেসার ইন্তিকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগে অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, ছিয়ারুন্নেসা (১০১) গত এক সপ্তাহ ধরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত প্রায় ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নিজ বাড়িতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ‘লোকসমাজ’ পত্রিকার সম্পাদক নার্গিস বেগম। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
মঙ্গলবার জোহরের নামাজের পর মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দয়ারামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় যশোর জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট