1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোর গদখালীতে মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- এসপি সার্কেলের মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায় সাতক্ষীরায় সুপারির বাণিজ্যে নতুন সম্ভাবনা, বছরে ২২ কোটি টাকার উৎপাদন কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি অভয়নগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মাগুরায় কাত্যায়নী পূজার ১০৬ মণ্ডপে জোরদার হচ্ছে নিরাপত্তা, সিসিটিভির আওতায় আনার উদ্যোগ মাগুরা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন যশোরে গাছের ডালে ‘সোনার খনি’! লাক্ষা পোকার রজন ঘিরে নতুন বাণিজ্যের সম্ভাবনা, নির্বিচারে ডাল কাটায় রেন্টি গাছের অস্তিত্ব নিয়ে শঙ্কা

মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

আবু রায়হান, মণিরামপুরঃ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলতাফ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক মো. খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহারুল ইসলাম রিয়াদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আয়ুব আলী ও মো. মাসুদ পারভেজ রুবেল।

এ ছাড়া মণিরামপুর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, লাউড়ি রামনগর মাদ্রাসার ছাত্রদলের সাধারণ সম্পাদক সোঃ আরাফাত হোসেন এবং ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খোকনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত নেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবা ও যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট