1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু! প্রবাসীর অর্থায়নে বাটবিলায় নলকূপ স্থাপন, উপকৃত হবেন কৃষক-শ্রমজীবী মানুষ সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান, এক দিনে গ্রেপ্তার ৯ শালিখায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, গোবিন্দ রায়ের বাড়ির সবকিছু পুড়ে ছাই যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এএসপি বাধ্যতামূলক অবসরে যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক মণিরামপুরে জুয়াড়ী আটকের পর ‘বাণিজ্য’: অনলাইন জুয়ার প্রমাণ মুছে রাতের আঁধারে ছেড়ে দিল নেহালপুর ক্যাম্প পুলিশ! সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ২৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ

ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান, এক দিনে গ্রেপ্তার ৯

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এক দিনে বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মোঃ খয়বর হোসেন (৪৫)। তিনি ঘোড়াঘাট উপজেলার সিংড়া (নয়াপাড়া) এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তারা হলেন,মোঃ মিনহাজ (২৩), মোঃ ইমন মিয়া (২২), শ্রী সুমিত মালো (১৯), মোঃ সোহাগ মিয়া (২০) ও শ্রী রুবেল মুর্মু (১৯)। তাদের মধ্যে চারজন ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর এলাকার এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন,বাসেদ মিয়া, শাহিন মিয়া ও শাহেন শাহ।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার ৯ জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট