
আবু রায়হান, মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে স্বামীর রেখে যাওয়া নিজস্ব প্রায় ৫ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে ভুক্তভোগী লিমা খাতুন(২০) নামের সদ্য স্বামী হারা এক শিশু সন্তানের জননী। অভিযুক্ত তাঁরই শ্বশুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর গ্রামের আব্দুল খালেক (৭০) নামের এক গরু ব্যবসায়ী। যে বয়সে স্বামী সন্তান নিয়ে সাজানো গোছানো একটি সংসারে নিজের সন্তানের অদূর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখবে সদ্য কুড়িতে(২০) পা দেওয়া লিমা খাতুন।কিন্তু বিধি বামে থাকায় সদ্য যৌবনে পা দেওয়া গৃহবধূ লিমার জীবনে এখন তার শিশু সন্তানের ভবিষ্যৎ ভাবনায় ঘোর অমানিশা নেমে এসেছে। বিয়ের পর সন্তানের ৪মাস বয়সেই স্বামী জাকারিয়ার স্ট্রোকজনিত মৃত্যুর আগে স্বামীর রেখে যাওয়া নিজস্ব সম্পদ হারিয়ে (জাকারিয়া-লিমা) একমাত্র ১০ মাসের শিশু সন্তান লাবিবকে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যৎ ভাবনায় গুমোট কষ্টে দিন কাটাচ্ছে লিমা খাতুন(২০) ।অভিযোগকারী লিমা খাতুনের ভাষ্য অনুযায়ী, ছেলে লাবিবের বয়স চার মাস হলে স্বামী কম্পানির চাকুরিজীবী জাকারিয়া হোসেনের (২৬) হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। মৃত্যুর আগে হতেই স্বামী জাকারিয়া চাকরির সুবাদে আকিজ গ্রুপের ইনস্যুরেন্স থেকে পাওনা ২ লাখ ৫৪ হাজার টাকা, মৃত্যুর পর সন্তানের জন্য তুবা পাইপ নামের একটি প্রতিষ্ঠানে অনুদান ১ লাক্ষ টাকা এবং স্বামীর বন্ধকী জমিসংক্রান্ত ১ লাখ ৫০ হাজার টাকা সব মিলিয়ে মোট ৫ লাখ ৪ হাজার টাকা তাঁর শ্বশুর অর্থাৎ জাকারিয়ার বাবা আব্দুল খালেক আত্মসাৎ করেছে। এখানেই খায়েস মেটেনি লোভী গরু ব্যবসায়ী খালেকের। অর্থ কুক্ষিগত করে মৃত জাকারিয়ার ছেলে ও স্ত্রী লিমার সাথে করেছে অমানবিক আচরন। শিশু লাবিবকে নিয়ে স্বামীর পৈতৃক ভিটায় থাকলেও তাদের কোন ধরনের ভরনপোষণ এমনকি খাওয়ার অভাবে বাধ্য হয়ে স্বামীর পৈত্রিক ভিটা ছেড়ে গরীব বাবার ঘাড়ের বোঝা হিসাবে অসহায় জীবন-যাপন করছে লিমা। রেখে যাওয়া অর্থ তাঁর শিশুসন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থগুলো বুঝে না পাওয়ায় সন্তানকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। নিজের দাবির পক্ষে বিভিন্ন কাগজপত্রও দেখিয়েছেন লিমা। এদিকে অর্থ বুঝে না পেয়ে তুবা পাইপ কম্পানির স্বরনাপন্ন হলে কর্তৃপক্ষ অভিযুক্ত আঃ খালেকের বিরুদ্ধে ইতিমধ্যে নোটিশ জারি করেছে। আকিজ ইন্সুইরেন্স হতে ২লাখ৫৪ হাজার টাকার স্বীকারোক্তি ও বন্ধকী জমির ১লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ এর ঘৃর্নীত লালসার স্বীকার করে স্থানীয় শালিসিতে ছেলের রেখে যাওয়া ওয়ারেশ লাবিবের ভবিষ্যৎ বিবেচনায় তিনিও একটি ইন্সুইরেন্স করে দিবে বলে ওয়াদা করলেও এখন গুজন শোনা যাচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচার করে যাচ্ছে মানুষ রুপি অমানুষ আঃ খালেক। এ দিকে সমাজ ও আইনের চোখে ঘৃর্ণীত এ অভিযোগের বিষয়টি ধামাচাপা দিতে আসন্ন ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থী সহ স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সাথে দেনদরবার করে চলেছে আব্দুল খালেক। একই সঙ্গে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি নগদ অর্থের প্রলোভন দেখিয়েছেন এবং দেখা করার আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিবেদক দৈনিক যশোর বার্তার মণিরামপুর উপজেলা প্রতিনিধি এস এম তাজাম্মুল। একটি শিশুর ভবিষ্যতের জন্য রেখে যাওয়া অর্থ নিয়ে এমন অভিযোগ স্থানীয়ভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে অভিযোগের সত্যতা, অর্থের প্রকৃত মালিকানা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও নিরপেক্ষ তদন্ত জরুরি।এ দিকে সংবাদ সংগ্রহকালে সার্বিক বিষয়ে সমস্ত তথ্য প্রমান চেয়ে এবং শিশু লাবিবের ভবিষ্যৎ বিবেচনায় গুরত্ব সহকারে এ অমানবিক ঘটনায় প্রকৃত দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন। এ বিষয়ে জানতে পেরে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন চলতি এ প্রতিবেদকের সাথে নিজেই যোগাযোগ করে বিস্তারিত জানতে চেয়ে বলেছেন, অমানবিক এ ঘটনাটি আমার ইউনিয়নে,ঘটনা সত্য হলে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো।