1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই বিএনপি নেতা হত্যার জেরে কালিয়ায় তাণ্ডব, সাবেক এমপি-মেয়রের বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-আগুন জয়পুরহাট ক্ষেতলালে ধানক্ষেতে নিখোঁজ নূর মোহাম্মদ রাব্বির মরা দেহ উদ্ধার: মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব : তারেক রহমান পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের বাঘারপাড়ায় ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টি, বিপাকে কৃষকেরা আইন রক্ষকই নিরাপত্তাহীন, নিরাপদ কে? রাষ্ট্রের কাছে জনগণের জবাবদিহির দাবি মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল টানা বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন, মনিরামপুরে মাঠজুড়ে কেটে রাখা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তা খুলনার দৌলতপুরে মোহনার ১০৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত চিকিৎসাসেবার ইতিহাসে যশোরের ফাতেমা হাসপাতাল: সাত দশক ধরে মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত

জয়পুরহাট ক্ষেতলালে ধানক্ষেতে নিখোঁজ নূর মোহাম্মদ রাব্বির মরা দেহ উদ্ধার:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি:জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে নুর মোহাম্মদ রাব্বি (১৩) নামে এক কিশোরের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি ধানক্ষেতে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুর মোহাম্মদ রাব্বি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের খলিলুর রহমান ওরফে সাদ্দাম হোসেনের ছেলে।
লোকমুখে খবর পেয়ে নিহতের খালা তাহিমা ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রাব্বির লাশ শনাক্ত করেন। তারা জানান, রাব্বি গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা শিবগঞ্জ থানায় নিখোঁজের একটি ডায়েরি করেন। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মরা দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট