1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় সিআইডির অভিযান, আটক ২ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ বাঘারপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ জাতীয় সমবায় দিবসে যশোরের ঝিকরগাছায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, শিক্ষককে মারধর জয়পুরহাট ক্ষেতলালে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১ সাতক্ষীরায় শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ সাতক্ষীরার তালায় শান্তি ও আরোগ্যদায়ী সভা অনুষ্ঠিত প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম; ‘অল্টার কল’ পর্বে অর্ধশতাধিক ব্যক্তির সুস্থতার অভিজ্ঞতা প্রকাশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ আজগার আলী, সাতক্ষীরা:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গুঁড়া দুধ, ওষুধ, মোবাইলের খুচরা যন্ত্রাংশ, চার্জিং পিন ও আরসি কাফ সিরাপ।

রবিবার (৮ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সাতক্ষীরার পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর বিওপি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করেছে।

জানা গেছে, পদ্মশাখরা বিওপির অভিযানে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় গুঁড়া দুধ,
কাকডাঙ্গা বিওপির পৃথক অভিযানে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, মাদরা বিওপির অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল চার্জিং পিন এবং সুলতানপুর বিওপির অভিযানে ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মোবাইলের খুচরা যন্ত্রাংশ জব্দ করা হয়। অন্যদিকে, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল হাড়দ্দহা এলাকা থেকে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় আরসি কাফ সিরাপ আটক করে।

সব মিলিয়ে পাঁচটি অভিযানে ৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পের বিকাশে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট