1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ সাতক্ষীরার তালায় শান্তি ও আরোগ্যদায়ী সভা অনুষ্ঠিত প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম; ‘অল্টার কল’ পর্বে অর্ধশতাধিক ব্যক্তির সুস্থতার অভিজ্ঞতা প্রকাশ বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চৌগাছার ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল শাকিল বাঘারপাড়া চিত্রা মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘারপাড়ায় চুরি ও সামারি মামলায় চার আসামি আদালতে প্রেরণ ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) সিপাহী-জনতা সংহতি দিবসকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য মুশফিকুর রহমান ও কবির আহমেদের অনুসারী হিসেবে পরিচিত দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। তবে আহতদের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলামকে দায়িত্ব পালন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট