
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে যশোরের বাঘারপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান মিশু, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মিনা খানম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন এবং পৌর জামায়াতের আমির।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার সফল ও শ্রেষ্ঠ সাতটি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সমবায় কার্যক্রমে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।