
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: আনন্দঘন পরিবেশে মাগুরা প্রেসক্লাবে উদযাপিত হয়েছে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাগুরা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এনপিবি নিউজের মাগুরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় এনপিবি নিউজের সাফল্য, অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।