1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায় সাতক্ষীরায় সুপারির বাণিজ্যে নতুন সম্ভাবনা, বছরে ২২ কোটি টাকার উৎপাদন কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি অভয়নগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মাগুরায় কাত্যায়নী পূজার ১০৬ মণ্ডপে জোরদার হচ্ছে নিরাপত্তা, সিসিটিভির আওতায় আনার উদ্যোগ মাগুরা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন যশোরে গাছের ডালে ‘সোনার খনি’! লাক্ষা পোকার রজন ঘিরে নতুন বাণিজ্যের সম্ভাবনা, নির্বিচারে ডাল কাটায় রেন্টি গাছের অস্তিত্ব নিয়ে শঙ্কা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মহাসিন বিশ্বাস গ্রেপ্তার।

কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোরের কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তির দাবিতে কেশবপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে,১৯৭৮ সাল থেকে কেশবপুর প্রেসক্লাব গঠনতন্ত্র মোতাবেক চলে আসছে। গত ২৬ সেপ্টেম্বর -২৬ প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন গঠিত নির্বাচন কমিশন।

এ নির্বাচন ভন্ডুল করতে ও প্রেসক্লাব ভবন দখল করার জন্য গত ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে কেশবপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলু,পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুজ্জামান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, সাবেক ছাত্র লীগ নেতা হারুন অর রশীদ বুলবুল, মাহাবুব রশীদ সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, শামীম আক্তার মুকুল,ইমরান হোসেন ও রুহুল আমিন এর নেতৃত্বে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী বাঁশের লাঠি, লোহার রড ও দেশী অস্ত্রে সজ্জিত হয়ে প্রেসক্লাবে প্রবেশ করে অবস্থান রত সাংবাদিকদের বেধড়ক মারপিট করে আহত ও জখম করে,এবং সাংবাদিক দের প্রেসক্লাব ভবন থেকে বের করে দেয়।

তাদের হামলায় আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন দৈনিক লোকসমাজ এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী, দৈনিক কল্যাণ এর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, দৈনিক সময়ের খবর এর সাংবাদিক মেহেদী হাসান জাহিদ ও দৈনিক ইত্তেফাক এর কেশবপুর প্রতিনিধি আশরাফ উজ জামান খান। এ ছাড়া অন্য আহতরা হলেন দৈনিক সমকাল এর কেশবপুর প্রতিনিধি মোতাহার হোসাইন, দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক দিলীপ মোদক স্থানীয় ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর কেশবপুর থানায় অভিযোগ দেয়া হলেও তার কোন সুরাহা হয়নি। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। সে সময় গঠিত নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন। গঠনতন্ত্র রক্ষায় গত ১৩ অক্টোবর নির্বাচন কমিশন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনে ভোট গ্রহণ করেন। নির্বাচনে দৈনিক লোকসমাজ এর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী সভাপতি ও দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদক সহ ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে বিজয়ী হন।

মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান, মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান সাংবাদিক তন্ময় মিত্র বাপি, শুশান্ত মল্লিক, অমিতাভ চৌধুরীর, রোস্তম আলী, খমিনুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট