1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায় সাতক্ষীরায় সুপারির বাণিজ্যে নতুন সম্ভাবনা, বছরে ২২ কোটি টাকার উৎপাদন কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি অভয়নগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মাগুরায় কাত্যায়নী পূজার ১০৬ মণ্ডপে জোরদার হচ্ছে নিরাপত্তা, সিসিটিভির আওতায় আনার উদ্যোগ মাগুরা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন যশোরে গাছের ডালে ‘সোনার খনি’! লাক্ষা পোকার রজন ঘিরে নতুন বাণিজ্যের সম্ভাবনা, নির্বিচারে ডাল কাটায় রেন্টি গাছের অস্তিত্ব নিয়ে শঙ্কা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মহাসিন বিশ্বাস গ্রেপ্তার।

শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিএম সাব্বির হাসান,
​মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-
যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হোসনেয়ারা খাতুনের ৩৬ বছরের বর্ণাঢ্য কর্মজীবন সমাপ্তি উপলক্ষে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও মর্যাদার প্রতীক এই শিক্ষকের বিদায়ক্ষণে উপস্থিত সবার চোখেই ছিল আনন্দের জল আর ভালোবাসার অশ্রু।
​মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম বলেন, “হোসনেয়ারা খাতুন কেবল একজন শিক্ষকই নন, তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ মানুষ গড়ার কারিগর। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও আদর্শিক নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. নূর-এলাহী প্রিন্স বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে তাঁর অবদান মণিরামপুরবাসী কখনো ভুলবে না।”​ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাকিল আলমের মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জালঝাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শামীম আলম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো: রওশন আলী, আনিচুর রহমান, ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার রায় এবং প্রাক্তন ছাত্র মোঃ গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
​বিদায়ী সংবর্ধিত অতিথি প্রধান শিক্ষক মোছাঃ হোসনেয়ারা খাতুন তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “১৯৯০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। দীর্ঘ ৩৬ বছর এই পেশার সাথে যুক্ত থেকে শিক্ষার্থীদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা পেয়েছি। আজ কর্মজীবন শেষ করে বিদায় নিলেও আমার হৃদয় জুড়ে থাকবে এই বিদ্যালয় এবং মণিরামপুরের প্রিয় মানুষগুলো।”
​উল্লেখ্য, ১৯৯০ সালে সরকারি চাকরিতে যোগদানের পর দীর্ঘ ৩৬ বছর সততা ও সুনামের সাথে শিক্ষকতা জীবন শেষ করে মণিরামপুর উপজেলার জালঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট