1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে আলতাফ হোসেনের নেতৃত্বে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। শিক্ষকতা জীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ: মণিরামপুরে প্রধান শিক্ষক হোসনেয়ারাকে আবেগঘন বিদায় সাতক্ষীরায় সুপারির বাণিজ্যে নতুন সম্ভাবনা, বছরে ২২ কোটি টাকার উৎপাদন কেশবপুর প্রেসক্লাব অবৈধ দখল মুক্তের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি অভয়নগরে ১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার মাগুরায় কাত্যায়নী পূজার ১০৬ মণ্ডপে জোরদার হচ্ছে নিরাপত্তা, সিসিটিভির আওতায় আনার উদ্যোগ মাগুরা প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন যশোরে গাছের ডালে ‘সোনার খনি’! লাক্ষা পোকার রজন ঘিরে নতুন বাণিজ্যের সম্ভাবনা, নির্বিচারে ডাল কাটায় রেন্টি গাছের অস্তিত্ব নিয়ে শঙ্কা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মহাসিন বিশ্বাস গ্রেপ্তার।

যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯৬ বোতল উইনকেরিক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১৫:৫৫ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামস্থ জনৈক চতুর আলীর মহেষভাঙ্গা খালের পার্শ্বে খড়ের গাদার ভিতর তল্লাশি চালিয়ে ৫৯৬ বোতল উইনকেরেক্স সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, *১। মোঃ জাকির হোসেন (৩২), পিতা- মোঃ আব্দুল বারী, ২। মোঃ মহিনুর ইসলাম (৩৩), পিতা- মোঃ শহিদ আলী, উভয় সাং- শ্রীকোনা, থানা- শার্শা, জেলা- যশোর।*

২। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার শার্শা থানায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৩। স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট