1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

মণিরামপুরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা: শৈশব বাঁচাতে বাল্যবিবাহ রুখে দেওয়ার প্রত্যয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

বিএম সাব্বির হাসান,
​মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-
যশোরের মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়। সভার শেষভাগে বাল্যবিবাহ প্রতিরোধ এবং উপজেলা মাসিক সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন।এ সময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, বিএনপি নেতা ও সংরক্ষিত এমপির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কমলেশ সরকার, মণিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছির উদ্দিন এবং ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শাফায়াত হোসেনসহ অনেকে।
​সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক শিকদার, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার, সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমবায় অফিসার রনজিৎ কুমার দাশ, চেয়ারম্যান নিস্তার ফারুক, খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও কমিটির সদস্যরা অংশ নেন।
​সভাপতির বক্তব্যে মোঃ সম্রাট হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সুরক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এটি আমাদের সম্মিলিত মানবিক অঙ্গীকার। একটি শিশুর হাত থেকে বই কেড়ে নিয়ে তার কাঁধে সংসারের বোঝা চাপিয়ে দেওয়া মানে একটি সম্ভাবনাকে অকালে ঝরিয়ে দেওয়া। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহের অভিশাপ রুখতে হবে, নিরাপদ রাখতে হবে মণিরামপুরের প্রতিটি জনপদ।”
​বক্তারা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবার মানোন্নয়ন এবং বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট