1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন রক্ষকই নিরাপত্তাহীন, নিরাপদ কে? রাষ্ট্রের কাছে জনগণের জবাবদিহির দাবি মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল টানা বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন, মনিরামপুরে মাঠজুড়ে কেটে রাখা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তা খুলনার দৌলতপুরে মোহনার ১০৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত চিকিৎসাসেবার ইতিহাসে যশোরের ফাতেমা হাসপাতাল: সাত দশক ধরে মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত যশোরে ডিবি’র হাতে শ্রমিক নেতা মিন্টু গাজী আটক যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মণিরামপুরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা: শৈশব বাঁচাতে বাল্যবিবাহ রুখে দেওয়ার প্রত্যয় মণিরামপুরে সন্ধ্যায় পুলিশের অভিযান, বাসা থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা মণিরামপুর বিএনপিতে নেতৃত্বের সংকট, ফিরছেন কি শহীদ ইকবাল?

খুলনার দৌলতপুরে মোহনার ১০৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

জেমস আব্দুর রহিম রানা:
সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের ধারাবাহিকতায় খুলনায় মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠনের ১০৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকাল ৫টায় খুলনা শহরের দৌলতপুর মুহাসিন মোড়স্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাহিত্যিক মুনীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আসরে সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিশিল্পী সাবিত্রী গাইন নীলিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সৈয়দ খায়রুল আলম এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও আবৃত্তিকার সাইফুল ইসলাম মল্লিক।
সাহিত্য আসরে উপস্থিত কবি-সাহিত্যিকরা স্বরচিত গল্প, কবিতা ও ছড়া পাঠের পাশাপাশি আবৃত্তি ও সংগীত পরিবেশনায় অংশ নেন। পঠিত গল্প, কবিতা, ছড়া, আবৃত্তি ও গানের ওপর চমৎকার ও প্রাণবন্ত আলোচনা করেন মুখ্য আলোচক কবি সাইফুল ইসলাম মল্লিক। তাঁর বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থিত লেখকদের সাহিত্যকর্মের মূল্যায়ন ও সাহিত্যচর্চায় নতুন উৎসাহ সৃষ্টি করে।
প্রধান অতিথি কবি সৈয়দ খায়রুল আলম মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠনের উপস্থিত কবি-সাহিত্যিকদের লেখার মানের ভূয়সী প্রশংসা করেন। তিনি তাঁদের সৃজনশীলতা ও সাহিত্যকর্মের ইতিবাচক দিকগুলো আলোচনার মাধ্যমে তুলে ধরেন। নিয়মিত সাহিত্য আসরের এমন আয়োজন লেখকদের প্রতিভা বিকাশ এবং সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে কণ্ঠশিল্পী সাইমুন হাসান দিপুর মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অন্যদিকে কবি ও আবৃত্তিশিল্পী সাবিত্রী গাইন নীলিমার আবৃত্তি আসরে বাড়তি প্রাণ সঞ্চার করে এবং উপস্থিত কবি-সাহিত্যিকদের আনন্দিত করে তোলে।
সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন কবি এম এ হান্নান, কবি সুজিত মণ্ডল, কবি সলিল কুমার মৃধা, কবি জুয়েল আহমেদ, কবি আবরার আজম, কবি রাহিমা ইসলাম ও মো. ওলিউর রহমানসহ অন্যান্য কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে বিশিষ্ট সাহিত্যিক মুনীর হাসান তাঁর লেখা তিনটি বই কবি সলিল কুমার মৃধাকে উপহার দেন। অপরদিকে কবি সাইফুল ইসলাম মল্লিক মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠনকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ সাহিত্যিকদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সাহিত্যিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
উল্লেখ্য, মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠনের ১০৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর আয়োজন সংগঠনটির দীর্ঘদিনের সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নিয়মিত এ আয়োজনের মধ্য দিয়ে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানের পক্ষ থেকে মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠনের আগামী সাপ্তাহিক সাহিত্য আসরে কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী ও সাহিত্যপ্রেমীসহ সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট