1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবি’র হাতে শ্রমিক নেতা মিন্টু গাজী আটক যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মণিরামপুরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা: শৈশব বাঁচাতে বাল্যবিবাহ রুখে দেওয়ার প্রত্যয় মণিরামপুরে সন্ধ্যায় পুলিশের অভিযান, বাসা থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা মণিরামপুর বিএনপিতে নেতৃত্বের সংকট, ফিরছেন কি শহীদ ইকবাল? মণিরামপুরে এতিম শিশুর ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! আদালতের মামলা চলমান, তবুও জমি মাপজরিপ! ২৪২ বছরের ঐতিহ্যে প্রযুক্তির ছোঁয়া, এক ক্লিকেই আইনজীবী সমিতির সেবা জয়পুরহাটে ক্ষেতলালে ৫০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলা, দগ্ধ চালকসহ আহত ২

যশোরে ডিবি’র হাতে শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

জেমস আব্দুর রহিম রানা:
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২২৭) যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মিন্টু গাজী যশোর শহরের বকচর হুঁশতলা বৌবাজার এলাকার আব্দুল হামিদ গাজীর ছেলে। এর আগে গাড়ির কাজ করতে রাজি না হওয়ায় শ্রমিক সরদার বাপ্পী রহমানকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মিন্টু গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ আগস্ট সকালে বকচর হুঁশতলা এলাকায় বাপ্পী রহমানের ভাড়া বাসায় গিয়ে তাকে লোহার রড দিয়ে পেটানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাতেরও চেষ্টা করা হয়। হামলায় আহত বাপ্পী রহমানকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি এ ঘটনায় থানায় মামলা করেন।

এদিকে, গত ২৮ সেপ্টেম্বর মিন্টু গাজীকে শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণের দাবিতে ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন দেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

বিভিন্ন সময়ে মিন্টু গাজীর নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করেছে ডিবির সাইবার ইনভেস্টিগেশন টিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট