1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন রক্ষকই নিরাপত্তাহীন, নিরাপদ কে? রাষ্ট্রের কাছে জনগণের জবাবদিহির দাবি মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল টানা বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন, মনিরামপুরে মাঠজুড়ে কেটে রাখা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তা খুলনার দৌলতপুরে মোহনার ১০৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত চিকিৎসাসেবার ইতিহাসে যশোরের ফাতেমা হাসপাতাল: সাত দশক ধরে মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত যশোরে ডিবি’র হাতে শ্রমিক নেতা মিন্টু গাজী আটক যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’ মণিরামপুরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা: শৈশব বাঁচাতে বাল্যবিবাহ রুখে দেওয়ার প্রত্যয় মণিরামপুরে সন্ধ্যায় পুলিশের অভিযান, বাসা থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা মণিরামপুর বিএনপিতে নেতৃত্বের সংকট, ফিরছেন কি শহীদ ইকবাল?

মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুর উপজেলার তাহেরপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে তিন দিনব্যাপী ১৬তম বাৎসরিক শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) শুরু হওয়া এ পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে শুক্রবার (২০ নভেম্বর) দর্পণ বিসর্জন ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে।
পূজার প্রথম দিন থেকেই আশ্রমে ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ঘটে। তিন দিনব্যাপী আয়োজনে ছিল পূর্বাহ্ণ ও মধ্যাহ্ন পূজা, পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ, অপরাহ্ণ পূজা, সন্ধ্যারতি ও মাঙ্গলিক সংগীত পরিবেশনা। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আশ্রমজুড়ে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশের।
আশ্রম পরিচালনা কমিটির সহসভাপতি ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত বলেন,শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আদর্শ ও বাণী তুলে ধরে বলেন, ‘ঈশ্বর লাভই মনুষ্যজীবনের মূল উদ্দেশ্য। দরিদ্র ও দুর্বল মানুষের মধ্যে শিবজ্ঞানে সেবা করতে হবে। পরহিতের ব্রত নিয়ে মানবকল্যাণে জীবন উৎসর্গ করাই প্রকৃত ধর্ম।
আশ্রম পরিচালনা কমিটির সভাপতি তপন কুমার ভট্টাচার্য বলেন, প্রতিবছরের মতো এবারও আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে মা জগদ্ধাত্রীর পূজা সম্পন্ন হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।
তিন দিনব্যাপী এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যের মধ্যে ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সন্দ্বীপ মুখার্জি, উপাধ্যক্ষ সমীর হালদার,সঞ্জয় মল্লিক,তরুন কান্তি হালদার বাপন, গোবিন্দ ঘোষ, অজয় মুখার্জি, আনন্দ কুমার দেবনাথ,সনজীত চ্যাটার্জি, নয়ন চ্যাটার্জি প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট