1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব : তারেক রহমান পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের বাঘারপাড়ায় ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টি, বিপাকে কৃষকেরা আইন রক্ষকই নিরাপত্তাহীন, নিরাপদ কে? রাষ্ট্রের কাছে জনগণের জবাবদিহির দাবি মণিরামপুরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন, তাহেরপুর আশ্রমে ভক্তদের ঢল টানা বৃষ্টিতে ডুবেছে কৃষকের স্বপ্ন, মনিরামপুরে মাঠজুড়ে কেটে রাখা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তা খুলনার দৌলতপুরে মোহনার ১০৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত চিকিৎসাসেবার ইতিহাসে যশোরের ফাতেমা হাসপাতাল: সাত দশক ধরে মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত যশোরে ডিবি’র হাতে শ্রমিক নেতা মিন্টু গাজী আটক যশোরে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি, ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

বাঘারপাড়ায় ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টি, বিপাকে কৃষকেরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি, বাঘারপাড়া (যশোর): ‎যশোরের বাঘারপাড়া উপজেলায় ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমেছে। এতে জমিতে কেটে রাখা ধান পানিতে ভিজে যাচ্ছে। কোথাও কোথাও ধানের আঁটি পানির ওপর ভাসতেও দেখা গেছে।
‎
‎উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে আমন ধান কাটার মৌসুম চলছে। অনেক কৃষক ইতোমধ্যে জমি থেকে ধান কেটে মাঠে রেখেছেন। এমন সময় হঠাৎ বৃষ্টি হওয়ায় কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। জমিতে জমে থাকা পানিতে ধান ভিজে যাওয়ায় ধানের রং নষ্ট হওয়া, গুণগত মান কমে যাওয়া এবং পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
‎
‎অন্যদিকে, যেসব জমিতে এখনো ধান কাটা হয়নি, সেসব জমির দাঁড়িয়ে থাকা ধান নিয়েও শঙ্কা রয়েছে। বৃষ্টির পানি জমে থাকলে এবং আবহাওয়া দীর্ঘ সময় প্রতিকূল থাকলে এসব ধানেরও ক্ষতি হতে পারে।
‎
‎কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ছয় মাসের পরিশ্রমে ফলানো ফসল ঘরে তোলার ঠিক এই সময়ে বৃষ্টি তাঁদের জন্য বাড়তি দুর্ভোগ নিয়ে এসেছে। কষ্ট করে ফলানো ধান নষ্ট হওয়ার আশঙ্কায় অনেকেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বৃষ্টি থামার পর কাটা ধান দ্রুত শুকিয়ে নিরাপদে ঘরে তোলার চেষ্টা করছেন তাঁরা।
‎
‎কৃষকদের ভাষ্য, ধান কাটার এই গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টি না হলে নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে পারতেন তাঁরা। এখন একদিকে ধান শুকানো, অন্যদিকে জমিতে জমে থাকা পানি সরানোর চিন্তায় ব্যস্ত সময় পার করছেন।
‎
‎তবে প্রতিকূল পরিস্থিতিতেও সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখছেন কৃষকেরা। তাঁদের একজন বলেন, “এ বৃষ্টি আল্লাহর গজব নাকি পরীক্ষা, তা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর দেওয়া বৃষ্টিসহ তাঁর সব সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে।”
‎
‎ফসলের ক্ষতির আশঙ্কা থাকলেও সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন বাঘারপাড়ার কৃষকেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট