শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে বাঘারপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাকড়ী থ্রি স্টার ক্লাব বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মাসুদ আলম টিপু। যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয় গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দোহাকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় শুক্রবার এনসিপির পথসভা, উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা নিখিল আঢ্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন

বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল বাকড়ী থ্রি স্টার ক্লাব

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে যশোরের জামান ট্রেডার্স একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাকড়ী থ্রি স্টার ক্লাব।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী এগারোখান-বাকড়ী গোচর ফুটবল মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলার উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল। এর আগে গত ১ জুলাই বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা ও শামীম আখতার, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, উপজেলা ক্রীড়া পরিষদের নির্বাহী সদস্য মাসুদ আলম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেকসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা।

মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম খোকনের সভাপতিত্বে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধে বাকড়ী থ্রি স্টার ক্লাবের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আশরাফুল। গোল করার কিছুক্ষণ পর লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়ে অসাধারণ রক্ষণভাগের নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় ধরে রাখে বাকড়ী থ্রি স্টার ক্লাব। অন্যদিকে একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় জামান ট্রেডার্স একাদশ।

ফাইনাল শেষে ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রনি। একই দলের গোলরক্ষক বাবু টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেন।

এর আগে নড়াইলের খড়রিয়া ফুটবল একাদশ ও যশোরের কেশবপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে জামান ট্রেডার্স একাদশ। অন্যদিকে খুলনার এসবি আলী ফুটবল একাদশ এবং মাগুরার ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে বাকড়ী থ্রি স্টার ক্লাব।

কানায় কানায় পূর্ণ দর্শক, টানটান উত্তেজনা এবং প্রাণবন্ত সমর্থনে মুখরিত ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রেফারি ফেরদৌস হাসান। তাকে সহযোগিতা করেন জিল্লুর রহমান ও বীরেশ্বর মণ্ডল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews