বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ ক্লাবের ৫-১ গোলের জয় গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল বাঘারপাড়ায় ‘ফুটবল ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর চূড়ান্ত বাছাই ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দোহাকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় শুক্রবার এনসিপির পথসভা, উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা নিখিল আঢ্য গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন বিশ্বকাপের ফাইনাল ঘিরে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটে ব্যাপক উদ্দীপনা বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবাসহ যুবকের ১৫ দিনের কারাদণ্ড, উদ্ধারকৃত মাদক ধ্বংস

গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাঘারপাড়া (যশোর), প্রতিনিধি: যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা, ভাঙচুর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘারপাড়া উপজেলা শাখা।

বক্তারা অভিযোগ করেন, একজন দীর্ঘদিনের মানসিক রোগে (সিজোফ্রেনিয়া) আক্রান্ত নারীকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে একটি পরিবারের ওপর হামলা, মব সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনার পর অধ্যাপক গোলাম রসুল তাঁর কন্যার চিকিৎসাসংক্রান্ত নথিপত্র প্রকাশ করে বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং প্রতিশোধ বা প্রতিহিংসার পরিবর্তে শান্তি, সংযম ও আইনের শাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বের কথা উল্লেখ করে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তারা আরও বলেন, মতপার্থক্য বা রাজনৈতিক বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া, হামলা-ভাঙচুর কিংবা মব সৃষ্টির মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের সহিংসতা বন্ধে সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলা, ভাঙচুর ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ভিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামাতের  আমির অধ্যাপক রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল আব্দুল আলিম, মিছিলে বক্তব্য রাখেন উপজেলা সহকারি সেক্রেটারি জিল্লুর রহমান ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম পৌর জামাতের সেক্রেটারি প্রফেসর আব্দুল হক   বাঘারপাড়া উপজেলা শাখার  নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews