
বাঘারপাড়া প্রতিনিধি: জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে এক বর্ণাঢ্য ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৬টায় বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারীরা বাঘারপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে ম্যারাথন শেষ করেন।
ম্যারাথন শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি ছাত্রনেতা মিনারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।
বাঘারপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সেক্রেটারি এবং বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ, মানবিক সমাজ বিনির্মাণ এবং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, আদর্শবান ও দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।