1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা, এ্যামুনিশন ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগর উপজেলায় আর্মি ক্যাম্পের নিজস্ব তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
‎স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে আনুমানিক ১টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া পূর্ব পাড়া এলাকায় আব্দুল্লাহ আল মারুফ (২৭) এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে তার বসতঘর ও গোয়ালঘর তল্লাশি করে ৪টি পেট্রোল বোমা, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি এ্যামুনিশন, ১টি হকিস্টিক, ৫টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।
‎যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মারুফের বাড়িতে এ অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল। অভিযানের সময় মারুফকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎উল্লেখ্য, এর আগেও আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
‎এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী থানা পুলিশের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট