1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি!

যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি:যশোরের নওয়াপাড়ায় যশোর-৪ আসনের এমপি গোলাম রসুল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) মিল পরিদর্শন করেন। বিগত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া মিলগুলোর মধ্যে এটি অন্যতম। এক সময় যেটি মিলের শ্রমিকদের কর্মব্যস্ততায় আর তাদের আসা-যাওয়ায় ব্যস্ত ছিল রাজঘাটের শিল্প এলাকা, এখন সেটি জনশূন্য পরিণত হয়েছে। বর্তমানে মিলটি আকিজ জুটপার্ক লিস নিয়ে চালাচ্ছে । পরিদর্শনের সময় এমপি গোলাম রসুল জানান, “অভয়নগরের সকল জুট মিলগুলোর ভগ্নদশা আর শ্রমিকদের দুরবস্থার কথা আমি জানি। মিলগুলো পুনরায় চালু করার জন্য আমি সংসদে কথা বলেছি। মিলগুলোতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান পুনরায় নিশ্চিত করতে এবং অভয় নগরের মিলগুলোর পরিবেশকে আগের মতো বানিজ্যিকভাবে গড়ে তুলতে আমি সার্বিক চেষ্টা করবো। এই সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেজেআই লিমিটেডের প্রকল্প প্রধান মোঃ রেজাউল করিম, হিসাব বিভাগ প্রধান জিএম রবিউল ইসলাম, ইকো পার্ক এজিএম মোঃ আরিফ, প্রজেক্ট ম্যনেজার জুলফিকার আলী, শিল্প পুলিশ ফাঁড়ির ওসি কিরন। এছাড়া জামায়াতে ইসলামী ও জেজেআই মিলের কর্মকর্তাদের পাশাপাশি জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলার সাবেক সভাপতি মোঃ আশিকুজ্জামানসহ অন্যান্যরা।
গোলাম রসুল আরো জানান, জুট মিল গুলো সরকারি ভাবে পুনঃচালুর ফলে কেবল শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, বরং নওয়াপাড়ার অর্থনীতির ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি মিলগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি শ্রমিকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।
পরিদর্শন শেষে মিল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এমপি বলেন, স্থানীয় পর্যায়ে মিলগুলো সরকারী ভাবে পুনরায় সচল করা হলে অভয়নগর শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম দ্রুত সচল হবে এবং কর্মসংস্থান সম্প্রসারিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট