
অভয়নগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলার ‘বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,যশোর জেলা আমীর অধ্যাপক মো: গোলাম রসুল। ১৯ মে মঙ্গলবার নওয়াপাড়া মহিলা কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
অভয়নগর উপজেলা আমীর মুহাম্মদ সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো: মহিউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ৮৮-যশোর-৪ আসনের সাংসদ ও যশোর জেলা আমীর অধ্যাপক মো: গোলাম রসুল। সম্মেলনের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ ওয়ালিউল্লাহ বরকতী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াত ইসলামী’র আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা যুব জামায়াত সভাপতি মাসুদ রানা, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করিম, প্রচার সম্পাদক শরিফ বেলাল, পৌর জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন ফারাজী ও সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সভাপতি এম এম আশিকুজ্জামানসহ অনেকে। এতে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কয়েকশত সদস্য ( রুকন )।
যশোর জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তায়ালা রাসূল (সঃ)কে পাঠিয়েছিলেন। আমাদেরও একই কাজ করতে হবে। আর দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের তৈরী করা সমস্ত মতবাদকে নিচে রাখতে হবে এবং আল্লাহর কালেমাকে উপরে উঠাতে হবে। জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আরো বলেন, আমাদের জান ও মাল সব কিছুই দেয়া আল্লাহর। তাই আমাদের কাজ হলো তার শুকরিয়া আদায় করা।
আমরা সকল হুকুম মানবো আল্লাহর। রোজা থেকে শিক্ষা নিলাম, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। অর্থাৎ সবকিছুর উপরে আল্লাহর হুকুম পালন করাকে জীবনের সর্বক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। রুকনদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় থাকতে হবে, কোনো দুর্বল হওয়া যাবেনা। ভারপ্রাপ্ত আমীর আরো বলেন, এসরকার মানুষের উপরে চরম ও অন্যায় ভাবে জুলুম নির্যাতন করছে। তিনি সরকারকে অতিদ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ারও দাবি জানান।
তিনি সরকারের উদ্দেশ্য করে বলেন যে, কুরআনের সংবিধান অনুযায়ী দেশ চলবে কিনা জনগনের মতামত নিন। অবশ্যই সবাই কুরআনের সংবিধান মেনে চলবে ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত আমীর বলেন, আল্লাহ তায়ালা জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল কিনে নিয়েছেন। এক্ষেত্রে আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ। আর এই চুক্তির শর্তাবলি যথাযথভাবে পালনের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার বিধান ও রাসূল সা:-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব হচ্ছে আমানত। যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কাছে জবাবদিহি করতে হবে। সভাপতির বক্তব্যে মুহাম্মদ বদরুদ্দীন বলেন, এই রুকন সম্মেলনে যা শিক্ষা পেলাম সেটার আলোকে বছরের বাকিটা সময় কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন।