1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি!

ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) সংবাদদাতা: যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে এক মৎস্য চাষীর ঘেরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন মৎস্য চাষী ডা. রফিক গাজী।

ক্ষতিগ্রস্ত চাষী জানান, তার মৎস্য ঘেরে প্রায় ১০ লাখ জাপানি মাছের ডিম দেওয়া হয়েছিল। আর মাত্র কিছুদিন পরই মাছের পোনা বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। বাজারে এসব পোনা বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে রাতারাতি সব মাছের পোনা মারা যায়।

তিনি আরও জানান, ধার-দেনা করে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে এই মৎস্য ঘেরে বিনিয়োগ করেছিলেন। এখন সব শেষ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “আমি এখন পথের ফকির হয়ে গেছি।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত চাষী দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট