1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! ভৈরব বাঁচলে নওয়াপাড়ার শিল্প বাণিজ্য বাঁচবে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে বাঘারপাড়ায় উপজেলা কমিটির আগাম সভা অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু নারিকেলবাড়িয়া হাটে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, তদন্তে প্রশাসন বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ান আজমেহেরপুর বাঘারপাড়ায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শিক্ষাখাতে পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

এমপি হিসেবে শপথ নিতে এহসানুল হক মিলনের লাফিয়ে ও দৌড়ে সংসদে ঢোকার ভিডিও ভাইরাল হয়েছিল, শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন দপ্তরে এসেই ‘পোল ভল্ট জাম্প’ দেওয়ার কথা তিনি বললেন।

তার ভাষ্য, শিক্ষাখাতে বহু পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন। আর সেই উন্নয়নের জন্য ‘হাই জাম্প’ দিলে হবে না, দিতে হবে ‘পোল ভল্ট জাম্প’।

২০০১-২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীনীয় জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হল মিলন বিএনপির এবারের সরকারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরদিন বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সময় তার সঙ্গে ছিলেন।

তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন শুরু এবং গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় মাধ্যমিক পর্যায়ে সেই শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়াকে গত কয়েক বছরে শিক্ষাখাতের ‘বড় জাম্প’ হিসেবে বর্ণনা করে এ খাতে নতুন সরকারের সময় কোনো পরিবর্তন বা চমক দেখা যাবে কিনা–তা জানতে চান সাংবাদিকরা।

উত্তরে এহছানুল হক মিলন বলেন, “দেখুন, এই ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। তো সেগুলো তো চলেই গিয়েছে, সেগুলো আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না।

“আর জাম্প বলতে যেটা বুঝছেন— হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে। এটি আমি বিশ্বাস করি।”

উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “গ্লোবাল ভিলেজে আমরা এই ধরনের এডুকেশন নিয়ে ব্যাকডেটেড থাকতে পারব না।”

উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশকেও যে প্রতিযোগিতায় নামতে হবে, সে বাস্তবতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “সেজন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেভাবেই আমরা প্ল্যান ও প্রোগ্রাম লেআউট করে আপনাদের জানাব।”

শিক্ষাক্রম আবার পরিবর্তন করার কোনো পরিকল্পনা বিএনপি সরকারের আছে কি-না, সেই প্রশ্নের উত্তরে আ ন ম এহসানুল হক মিলন বলেন, “কারিকুলাম চেইঞ্জ নয়, রিভিউ হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট