1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! ভৈরব বাঁচলে নওয়াপাড়ার শিল্প বাণিজ্য বাঁচবে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে বাঘারপাড়ায় উপজেলা কমিটির আগাম সভা অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু নারিকেলবাড়িয়া হাটে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, তদন্তে প্রশাসন বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ান আজমেহেরপুর বাঘারপাড়ায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরের বাঘারপাড়ায় বিদ্যুতের লাইন টানতে কাটা হয়েছে শতাধিক গাছ

বাঘারপাড়ায় চাঁদাবাজি বন্ধের দাবিতে চালকদের মানববন্ধন ও র‌্যালি

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলায় বিভিন্ন ধরনের চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বাঘারপাড়া উপজেলার ইজিবাইক, ভ্যান, অটো ও সিএনজি চালকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বাঘারপাড়া পৌর ট্রেড ইউনিয়নের সভাপতি তুহিনের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভ্যান-রিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি নাদিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জসিম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক পরিবহন চালক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবৈধভাবে চাঁদা আদায়ের কারণে চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জীবিকা নির্বাহে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা দ্রুত চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট