1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! ভৈরব বাঁচলে নওয়াপাড়ার শিল্প বাণিজ্য বাঁচবে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে বাঘারপাড়ায় উপজেলা কমিটির আগাম সভা অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু নারিকেলবাড়িয়া হাটে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, তদন্তে প্রশাসন বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ান আজমেহেরপুর

ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ঈশ্বরদী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।এরা হলো ঈশ্বরদী পৌর এলাকার
ফতে মোহাম্মদপুর মোক্তার হোসেনের ছেলে ইমরান হোসেন রনক (৩০) ও উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের একরাম সরদারের ছেলে জিহাদ হোসেন (২৮)।
মাদকসেবনরত অবস্থায় ভিন্ন ভিন্ন স্পটে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এর ভ্রাম্যমাণ আদালতে উভয় আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জন ওয়ারেন্টি ও ১ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর তত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুজ্জামানের নেতৃত্বে থানার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন অফিসার এবং সদস্যরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার মোঃ রেজাউল করিম উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে সকল আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট