1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

বাঘারপাড়ার বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন, সম্পত্তি দখল ও প্রতারণার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম সরোয়ারের বিরুদ্ধে সম্পত্তি দখল, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার। বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদশা হোসেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় তার বাবা রুস্তম আলী ও বড় ভাই সোহাগ নিহত হওয়ার পর থেকে তাদের পরিবার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের মধ্যে পড়ে। অভিযোগ করা হয়, মেজো ভাই শিহাব হোসেন মামা গোলাম সরোয়ারের প্ররোচনায় সম্পত্তির একক মালিকানা দাবি করেন এবং ন্যায্য অংশ চাইলে পরিবারের সদস্যদের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, দুবাই প্রবাসী পরিবারের সদস্য সুজন হুসাইনের প্রায় ৪০ লাখ টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানানো হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালে তিন লাখ টাকার বিনিময়ে বন্ধক রাখা একটি জমি গত ৫ আগস্টের পর জোরপূর্বক দখল করা হয় এবং বন্ধকের বিষয়টি অস্বীকার করা হয়। এছাড়া অন্য ভাই-বোনদের সম্মতি ছাড়া প্রায় এক বিঘা জমি ইটভাটায় বন্ধক দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোলাম সরোয়ার তার ভাই আসলাম মোল্যার সঙ্গেও প্রতারণা করেছেন এবং বালি উত্তোলনের কথা বলে জমিতে মাছের ঘের তৈরি করে মালিকানা নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে বোনদের জমি থেকে বালি তুলে বিক্রির অভিযোগও আনা হয়।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২ নভেম্বর সুজন হুসাইনের জমি থেকে গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করা হয়। থানায় অভিযোগ দেওয়া হলেও মামলা না নেওয়ায় পরে আদালতে মামলা করা হয় বলে জানান তারা।

এছাড়া গত ৭ ডিসেম্বর মামলার বিষয় জানার পর বাদশা হোসেনসহ পরিবারের কয়েকজন সদস্যকে মারধরের অভিযোগও তোলা হয়। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দলীয় প্রভাব ব্যবহার করে কাউরাঘাটা এলাকায় কৃষিজমি থেকে বালি উত্তোলন ও জোরপূর্বক বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন গোলাম সরোয়ার। পাশাপাশি জামালপুর গ্রামের এক সংখ্যালঘু ব্যক্তির জমি দখলের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম সরোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট