1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

শ্রীনগরে গাছে সাথে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রানা (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আম্বলীপাড়া এলাকায় চায়না প্রজেক্ট সংলগ্ন নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গির কাপড় পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত রানা (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গান্ধিপুর এলাকার আজিজুলের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন। জানা গেছে, গতকাল তিনি মিরপুর থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট