1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

পহেলা বৈশাখে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মিলনমেলা

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, নেতা মাসুদ আলম টিপু, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির একজন সম্মানিত সদস্য ডা. এনামুল কবির এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান, বন্দবিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নারীকেল বাড়ীয়া ইউনিয়নের সভাপতি নাজমুল লষ্কর, ধলগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্জুর মুরশিদ, দোহাকুলা ইউনিয়নের আসাদুজ্জামান শিকদার, দরাজহাট ইউনিয়নের নূর মোহাম্মদ ও বাসুয়াড়ী ইউনিয়নের সাবু হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন শুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন ও যুগ্ম আহ্বায়ক আঃ আলিমসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দের মধ্যে সেলিম রেজা, মেফতা উদ্দিন শিকদার, নাফিজ খান লিটন, হৃদয় তারেক, রাতুল হাসান তারেক, মদিনা খাতুন, সাইফুন্নেছা ও শাহানাজ পারভিন চায়না উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য সুদৃঢ় করা, আগামীর আন্দোলন-সংগ্রামকে বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক—এই চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট