1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

বাঘারপাড়ার চৌরাস্তা বাজার বণিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে চৌরাস্তা বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ইমারত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মশিউল আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি আ. রাজ্জাক ও জয়নাল আবেদিন, উপদেষ্টা ইলিয়াজ আর্মি এবং সদস্য সৌখিন হোসেন ও লিটন হোসেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করে বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি মশিউল আজম বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বাজারে চাঁদাবাজি, দখলবাজি ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

সভায় সাধারণ সম্পাদক সেলিম রেজা কার্যক্রম তুলে ধরে বলেন, বণিক সমিতির উদ্যোগে বাজারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দোকান ভাড়ার চুক্তি ৫ বছর মেয়াদি নির্ধারণ, নির্ধারিত মেয়াদের মধ্যে ভাড়া বৃদ্ধি না করা, নির্দিষ্ট সময় পর যৌক্তিক হারে ভাড়া সমন্বয়, দোকান ভাড়াটিয়া উচ্ছেদে কঠোর বিধিনিষেধ আরোপ এবং ব্যবসায়ীদের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে সমিতির মাধ্যমে সমাধানের ব্যবস্থা গ্রহণ।

এছাড়া বহিরাগতদের হস্তক্ষেপ রোধ, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অনিষ্পন্ন চুক্তিপত্র দ্রুত সম্পাদনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট