1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্তিত্ব রক্ষায় চিত্রা মডেল কলেজকে ১০১ শতক জমি দান অভয়নগরে পুলিশের হাতকড়াসহ মাদকসেবী পালানোর অভিযোগ ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! ভৈরব বাঁচলে নওয়াপাড়ার শিল্প বাণিজ্য বাঁচবে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণের লক্ষে বাঘারপাড়ায় উপজেলা কমিটির আগাম সভা অভয়নগরে বাসা ভাড়া নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহতের পর ঢাকায় নেওয়ার পথে মৃত্যু নারিকেলবাড়িয়া হাটে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, তদন্তে প্রশাসন বাঘারপাড়ায় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ান আজমেহেরপুর বাঘারপাড়ায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরের বাঘারপাড়ায় বিদ্যুতের লাইন টানতে কাটা হয়েছে শতাধিক গাছ

বাঘারপাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

বাঘারপাড়া যশোর প্রতিনিধিঃ গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবা মান উন্নয়ন, রোগীদের চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসক ও জনবল সংকট, ওষুধ সরবরাহ, রোগীদের চাপ এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, থানা ভারপ্রাপ্ত (চলতি) কর্মকর্তা আমিনুল ইসলাম, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির, সেবাজসেবক মতিউর রহমান।

এসময় বক্তারা হাসপাতালের জরুরি বিভাগ সক্রিয় রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা এবং চিকিৎসা সেবা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত কমিটির সদস্যরা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট