1. live@chitrarpar.com : www.chitrarpar.com : www.chitrarpar.com www.chitrarpar.com
  2. info@www.chitrarpar.com : - :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত অভয়নগর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত যশোর বাঘারপাড়ায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলি করে হত্যা ধোপাদী গ্রামে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি যশোরের নওয়াপাড়ায় এমপি গোলাম রসুলের জেজেআই মিল পরিদর্শন নবাগত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে বাঘারপাড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে যশোর ৪ আসনের সংসদ সদস্য অভয়নগরে প্রতারণার দায়ে যুবকের জেল, মোটরসাইকেল জব্দ শেষ হল বাঘারপাড়ার কালুডাঙ্গার পূজা অর্চনা এখানে ভক্তদের ভক্তি আর বিশ্বাসে মুক্তি মেলে

নারিকেলবাড়িয়া হাটে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, তদন্তে প্রশাসন

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া হাটের সবজির পাইকারি বাজার স্থানান্তরকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রকৃত অবস্থা জানতে উপজেলা প্রশাসন ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন হাট ইজারাদার পাইকারি সবজি বাজারটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিলে এর বিরোধিতা করেন অপর একটি পক্ষ ও খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যেখানে বাজার বসছে সেখানেই তা বহাল রাখা হোক। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাল্টাপাল্টি অভিযোগ জমা পড়ে।

এদিকে গতকাল তদন্ত কমিটি ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি)কে। এছাড়া উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন ইউপি চেয়ারম্যানসহ মোট ১১ জন সদস্য রয়েছেন কমিটিতে। তদন্ত শেষে কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেবে।

হাটের খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করেন, উচ্চমূল্যে হাট ইজারা হওয়ার কারণে সরকার নির্ধারিত টোলের কয়েকগুণ বেশি আদায় করা হচ্ছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না।

একাধিক ব্যবসায়ী জানান, হাটের পরিবেশ স্বাভাবিক রাখা ও অতিরিক্ত টোল আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবার স্বার্থ রক্ষা করে দ্রুত সমাধানের দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, হাট-বাজারকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজন ও প্রভাব বিস্তার সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা হাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট