1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় চুরি ও সামারি মামলায় চার আসামি আদালতে প্রেরণ ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা যশোরের মনিরামপুরে বস্তাবন্দি অবস্থায় ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার প্রয়াত মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। CleanWins Casino App Android Download: Play Casino Online in English Language for UK Players বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল গ্রেপ্তার চৌগাছায় জমির দলিল নিয়ে বিরোধ, চাপাতি-হাসুয়ার কোপে দুই ভাই জখম যশোরের চৌরাস্তার বনফুলে ভোক্তা অধিকারের অভিযান, লাখ টাকা জরিমানা

ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ৯নং ওয়ার্ডের হাজিরালী গ্রামে এক দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুবাদে সংঘবদ্ধ চোর চক্র গ্রিল ও ঘরের তালা ভেঙে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় টের পাওয়া এক প্রবীণ নারীকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় চোরেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে আশিকুজ্জামান পলাশ তাঁর মা মোসা. সুফিয়া খাতুনকে (৬৫) বাড়িতে রেখে সপরিবারে মাগুরা জেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে ওই দিন রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোর চক্র বাড়ির মূল গেটের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের তালা ভেঙে আলমারি, শোকেস ও ফাইল কেবিনেট তছনছ করে নগদ ২ লাখ টাকা, ১টি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, ১টি আংটি, ১টি নাকফুল এবং উন্নত মানের ৩টি শাড়ি নিয়ে যায়। বাড়িতে একা অবস্থানরত মোসা. সুফিয়া খাতুনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ফজরের আজান দিলে নামাজ পড়ার জন্য উঠে পাশের ঘর থেকে ঠকঠক আওয়াজ শুনতে পাই। ওই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ানোর আগেই এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে আমাকে সজোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় এবং তালা ভাঙা গেট দিয়ে পালিয়ে যায়। আবছা অন্ধকার থাকায় আমি তাকে চিনতে পারিনি। এলাকাবাসীর অভিযোগ, গ্রামের অল্প কিছু লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বহিরাগতরা এসে এলাকায় অবাধে যাতায়াত করছে। এর ফলেই সম্প্রতি এ ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অশনিসংকেত।
ভুক্তভোগী আশিকুজ্জামান পলাশ জানান, এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই (নিঃ) তাপস কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোর চক্রের ফেলে যাওয়া ১টি স্যালাইরেন্স, ১টি প্লাস, ১টি হাতুড়ি, ২টি ভোমর ও একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট