
যশোরের বাঘারপাড়া থানা পুলিশের অভিযানে চুরি ও চোরাই মালামাল গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজন এবং সামারি মামলায় একজনসহ মোট চার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘারপাড়া থানার মামলা নং-৬, তারিখ ৭ নভেম্বর ২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডের মামলায় গ্রেপ্তার তিন আসামি হলেন—মোঃ আকরাম (২৪), পিতা বাহাদুর মন্ডল, গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার গঙ্গারামপুর। তিনি বর্তমানে বাঘারপাড়া উপজেলার ভবানীপুর এলাকায় আবুল কাশেমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর দুই আসামি মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা মৃত আব্দুল হামিদ এবং মনিরুল ইসলাম (৫৭), পিতা মৃত মোশাররফ হোসেন। তাঁদের উভয়ের বাড়ি যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায়।
এ ছাড়া বাঘারপাড়া থানার অপর একটি সামারি মামলায় মিন্টু মোল্লা (৩৫), পিতা কিয়াম উদ্দিন মোল্লা, গ্রাম ধলগ্রাম, বাঘারপাড়া, যশোরকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার চার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাঘারপাড়া থানা পুলিশ।