1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের মনিরামপুরে জামায়াতের উদ্যোগে সান্ধ্যকালীন উঠান বৈঠক মনিরামপুরের চিনাটোলায় আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মণিরামপুরে রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু! প্রবাসীর অর্থায়নে বাটবিলায় নলকূপ স্থাপন, উপকৃত হবেন কৃষক-শ্রমজীবী মানুষ সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৭ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ঘোড়াঘাটে পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান, এক দিনে গ্রেপ্তার ৯ শালিখায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, গোবিন্দ রায়ের বাড়ির সবকিছু পুড়ে ছাই যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, এএসপি বাধ্যতামূলক অবসরে যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড যশোরে ভোটকেন্দ্রে বোমা হামলা ও গুলিবর্ষণ মামলায় মহিলালীগ নেত্রী মহুয়া আটক

মনিরামপুরের চিনাটোলায় আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃ তাফসিরুল ইসলাম,

যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চিনাটোলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চিনাটোলা বাজারের বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ফকিররাস্তা বাজার অতিক্রম করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন। এছাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম, আনিচুর রহমান লিটন ও হাফিজুর রহমান হাফিজ। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মিছিল শেষে বক্তব্যে ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন বলেন, “আমরা আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা রাজপথে আসার চেষ্টা করবেন না। আপনাদের পিঠের চামড়া থাকবে না। ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন সব সময় বিএনপির ঘাঁটি।”

বিক্ষোভ মিছিলে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট