1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর খাজুরায় মাদরাসার প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত, হাফেজ হলেন তিন শিক্ষার্থী সরিষা-মসুরে ভরবে কৃষেকর স্বপ্নঃ মণিরামপুরে কৃষি প্রনোদনায় ৫৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তবুও একের পর এক মামলায় আসামি: তানভীরের পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝিকরগাছার বাকড়ায় কবিরাজের কুফরী তদবিরের নামে প্রতারণার অভিযোগ : মোয়াজ্জিনের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য ফাঁস ভৈরবের কচুরিপানা উচ্ছেদে এবার ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যশোরে নাশকতা মামলায় স্বামী আটক, নির্দোষ দাবী করে স্ত্রীর সংবাদ সম্মেলন নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড়ের সরকারি জমি দখলের অভিযোগ, ফের ঘেরাও পাকা পিলার সরানোর পর নেট জাল দিয়ে সীমানা নির্ধারণ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি: বাঘারপাড়ায় মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ এর বর্ষপূর্তি উৎসবে গুণীজনদের সংবর্ধনা।

সরিষা-মসুরে ভরবে কৃষেকর স্বপ্নঃ মণিরামপুরে কৃষি প্রনোদনায় ৫৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-​”কৃষিই সমৃদ্ধি”-এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মণিরামপুরে রবি মৌসুমে হাসতে শুরু করেছে হাজারো কৃষকের স্বপ্ন। ২০২৬-২৭ অর্থবছরের সরকারি প্রণোদনার আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল সরিষা ও মসুর ডাল বীজ এবং রাসায়নিক সার বিতরণের এক শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।মঙ্গলবার(১৭ নভেম্বর) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মনিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সম্রাট হোসেনের ​সভাপতিত্বে ​অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন
উপজেলা কৃষি অফিসার(ভাঃ) কৃষিবিদ মুহাম্মদ জুনাইদ হাবীব,
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহারিয়া হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতা খান আক্তার হোসেন, মহিলা এমপি মনোনীত ও বিএনপি’ নেতা জাহাঙ্গীর বিশ্বাস,বিএনপি নেতা সন্তোষ স্বর, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানসহ আরো অনেকে।
​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ এবং উপজেলা তৃণমূল থেকে আসা সুবিধাভোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন বলেন, আমাদের দেশের মাটি ও মানুষের প্রাণ হলো এই কৃষকরা। হাড়ভাঙা পরিশ্রমে যারা আমাদের অন্ন জোগান, তাদের মুখে হাসি ফোটানোই সরকারের সবচেয়ে বড় সার্থকতা। আজকের এই প্রণোদনা শুধু কিছু বীজ বা সারের প্যাকেট নয়; এটি প্রতিটি কৃষকের ঘরে সচ্ছলতা ও সমৃদ্ধি ফিরিয়ে আনার এক গভীর প্রত্যয়। আসুন, আমরা সকলে মিলে কৃষিকে ভালোবেসে মণিরামপুরকে ফসলের সবুজ বিপ্লব গড়ে তুলি।
​অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তুলে ধরে মণিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জুনাইদ হাবীব বলেন, চলমান ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে আমাদের মণিরামপুর উপজেলায় সরিষা ও মসুর ডাল চাষে বিপ্লব ঘটানোর লক্ষ্যেই এই প্রণোদনা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মোট ৫ হাজার ২০০ জন প্রান্তিক কৃষককে প্রতি ৩৩ শতাংশ (এক বিঘা) জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি এবং ১০কেজি ডিএপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পাশাপাশি, ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০ জন কৃষককে প্রতি বিঘায় ৫ কেজি মসুর ডাল বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের মাটি উর্বর, কৃষকের হাত জাদুকরী। সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে আমাদের কৃষকরা দেশের খাদ্য চাহিদা মিটিয়ে ইতিহাস গড়বেন ইনশাআল্লাহ। কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট