1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর খাজুরায় মাদরাসার প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত, হাফেজ হলেন তিন শিক্ষার্থী সরিষা-মসুরে ভরবে কৃষেকর স্বপ্নঃ মণিরামপুরে কৃষি প্রনোদনায় ৫৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তবুও একের পর এক মামলায় আসামি: তানভীরের পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝিকরগাছার বাকড়ায় কবিরাজের কুফরী তদবিরের নামে প্রতারণার অভিযোগ : মোয়াজ্জিনের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য ফাঁস ভৈরবের কচুরিপানা উচ্ছেদে এবার ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যশোরে নাশকতা মামলায় স্বামী আটক, নির্দোষ দাবী করে স্ত্রীর সংবাদ সম্মেলন নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড়ের সরকারি জমি দখলের অভিযোগ, ফের ঘেরাও পাকা পিলার সরানোর পর নেট জাল দিয়ে সীমানা নির্ধারণ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি: বাঘারপাড়ায় মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ এর বর্ষপূর্তি উৎসবে গুণীজনদের সংবর্ধনা।

ভৈরবের কচুরিপানা উচ্ছেদে এবার ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান স্বেচ্ছাশ্রম কার্যক্রমে সংহতি প্রকাশ করে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে যশোর জেলা ছাত্রদল।মঙ্গলবার সকাল ১০টা থেকে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশ নেন। তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণের কাজে সহযোগিতা করেন।এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম টিপু, শেখ হাসান ইমাম ও আলমগীর হোসেন লিটন। এছাড়া উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও যশোর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিয়াজ মাহমুদ শিশির, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার এ স্বেচ্ছাশ্রম কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হচ্ছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের পর এবার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া আগামীকাল জেলা যুবদলের উদ্যোগে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট