1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠ, খেলাধুলার উপযোগী করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরে ৩ বছরের শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক মণিরামপুরে সম্পত্তির লোভে জীবিত নারীকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ! ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার.রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আটক, ঝিনাইদহে জামায়াতের ৬ উপজেলা ও পৌরসভায় নতুন আমীর নির্বাচিত ও শপথ গ্রহণ সম্পন্ন. কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর বাবার মানবতার আদর্শ বুকে ধারণ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে ‘মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন’ মণিরামপুর থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট ঝিনাইদহ মহেশপুরে সীমান্তে মাদক চোরাকারবারি ও দালাল আটক.

বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠ, খেলাধুলার উপযোগী করার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে গাছের কাটা ডালপালা পড়ে থাকায় খেলাধুলা ও অনুশীলন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এসব ডালপালা অপসারণ করে মাঠটি খেলাধুলার উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক–শিক্ষার্থীরা অংশ নিয়ে দ্রুত মাঠ পরিষ্কার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

কলেজ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে কলেজ মাঠের পাশ দিয়ে মেহগনি গাছ লাগানো হয়। দীর্ঘদিন গাছগুলোর ডালপালা ছাঁটাই না করায় সেগুলো বড় হয়ে মাঠের অনেকটা জায়গা দখল করে নেয়। এতে মাঠে খেলাধুলা ও অনুশীলনে সমস্যা সৃষ্টি হয়। সম্প্রতি মাঠটি খেলাধুলার উপযোগী করতে কলেজ কর্তৃপক্ষ গাছের অতিরিক্ত শাখা–প্রশাখা ছাঁটাই করে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির একটি পক্ষ এর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে।

ওই পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। কলেজ সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন এখনো জমা না হওয়ায় কাটা ডালপালা অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে ডালপালাগুলো মাঠে পড়ে থাকায় মাঠটি কার্যত খেলাধুলার অনুপযোগী হয়ে রয়েছে।

এদিকে বাঘারপাড়া উপজেলা সদরের প্রধান খেলার মাঠ বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। সম্প্রতি মাঠটির সংস্কারকাজ শুরু হওয়ায় সেটিও আপাতত খেলাধুলা ও অনুশীলনের জন্য ব্যবহার করা যাচ্ছে না। ফলে স্থানীয় খেলোয়াড়দের অনুশীলনের অন্যতম বিকল্প মাঠ হিসেবে বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠের গুরুত্ব বেড়েছে। কিন্তু সেখানেও ডালপালা পড়ে থাকায় খেলোয়াড়রা অনুশীলন করতে পারছেন না।

এ অবস্থায় বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন বলের কলেজের ম্যানেজিং কমিটির সদস্যরা সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশন করে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে গাছের ডাল কাটা হয় একটি পক্ষ সেটাকে রাজনিতক ইস্যু তৈরি করে খেলার মাঠটি খেলাধূলার অনুপযোগী করে রেখেন তিনি প্রশাসনের প্রতি দ্রুত মাঠ থেকে ডালপালা অপসারণ করে খেলাধুলার উপযোগী পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

কলেছের ছাত্র আজিজ আল মামুন, সাদিকুর রহমান , ছাইমসহ অন্যান্য ছাত্ররা জানান কলেজের মাঠে আগে আমরা নিয়মিত খেলাধূলা করতে পারতাম বর্তমানে ডালপালা পড়ে থাকার কারনে নতুন কুড়ি ও প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের খেলার অনুশিলন নিনে চিহৃত তারা তাদের দাবি প্রশাসন যেন খেলার মাঠ থেকে গাছের ডালপালা সরিয়ে পুনরায় মাঠে যেন তারা খেলাধূলা করতে পারে সে দাবি জানান।

ক্রিড়া শিক্ষক বিল্লাল হোসেন জানান সরকারের ঘোষনা অনুযায়ী আমি কোন ছাত্র ছাত্রীকে নিয়মিত খেলাধূলার অনুশিলন করাতে পারছিনা মাঠে ডালপালা পড়ে থাকার কারনে বাঘারপাড়া ডিগ্রী কলেজে ছাত্রছাত্রীদের ফুটবল, ক্রিকেট ও ভলিবল টিম রয়েছে তারা বর্তমানে মাঠের সমস্যার জন্য কোন অনুশিলন করতে পারছেনা

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান জানান, তদন্তকাজ শেষের দিকে। অতি দ্রুত মাঠটি খেলাধুলার উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করে কলেজ মাঠ থেকে ডালপালা সরিয়ে শিক্ষার্থী ও খেলোয়াড়দের জন্য মাঠটি উন্মুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট