1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চৌগাছার ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল শাকিল বাঘারপাড়া চিত্রা মডেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঘারপাড়ায় চুরি ও সামারি মামলায় চার আসামি আদালতে প্রেরণ ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা যশোরের মনিরামপুরে বস্তাবন্দি অবস্থায় ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার প্রয়াত মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। CleanWins Casino App Android Download: Play Casino Online in English Language for UK Players

চৌগাছার ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল শাকিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম:  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন আব্দুল্লাহ আল শাকিল।

নিজ গ্রামের সাধারণ মানুষ, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের মতামত, পরামর্শ এবং সমর্থনের ভিত্তিতে আজ থেকে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকার মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। তাঁর এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

আব্দুল্লাহ আল শাকিল জানান, এলাকার মানুষের মতামত ও ভালোবাসাকে গুরুত্ব দিয়েই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ফুলসারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং এলাকার মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট