1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় সমবায় দিবসে যশোরের ঝিকরগাছায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, শিক্ষককে মারধর জয়পুরহাট ক্ষেতলালে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১ সাতক্ষীরায় শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ সাতক্ষীরার তালায় শান্তি ও আরোগ্যদায়ী সভা অনুষ্ঠিত প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম; ‘অল্টার কল’ পর্বে অর্ধশতাধিক ব্যক্তির সুস্থতার অভিজ্ঞতা প্রকাশ বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Download Spartaza Casino | Play Casino Online in English for UK Players অক্টোবর বিপ্লবের ১০৯তম বার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চৌগাছার ফুলসারা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল শাকিল

জয়পুরহাট ক্ষেতলালে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামুনুর রশিদ মুকুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার ৪ নম্বর বড়াইল ইউনিয়নের হিন্দা বজরবরাহী গ্রামে তাঁর পুকুরপাড়ের একটি টিনের ঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটক মুকুল ওই গ্রামের মনসুর আলীর ছেলে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, চাপাতি, সামুরাই, ছুরি, সুল, হাতুড়ি ও লোহার শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট