1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি বাঘারপাড়ায় মাত্র ৫কিলোমিটার সড়কে ৭টি বিট্ ! বাড়ছে জান-মালের নিরাপত্তা ঝুঁকি বাঘারপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কৌশলে লুকানো ছিল অস্ত্র, পলাতক জুয়েলের বিরুদ্ধে ১৪ মামলা যশোরের কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের নতুন দুই শর্ত, দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে বাঘারপাড়ার ভুলবাড়িয়ায় বার্ষিক হরিযাত্রাপালা অনুষ্ঠিত যশোরের মনিরামপুরে জামায়াতের উদ্যোগে সান্ধ্যকালীন উঠান বৈঠক মনিরামপুরের চিনাটোলায় আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মণিরামপুরে রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নবাসী। রবিবার (১৫ নভেম্বর) রায়পুর ইউনিয়নবাসীর পক্ষে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রায়পুর ইউনিয়নে নিজস্ব কোনো ভূমি অফিস না থাকায় জমিজমা-সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের পার্শ্ববর্তী নারকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দূরত্ব, সময় ও অর্থ ব্যয়সহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।

এতে আরও বলা হয়, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রায়পুর ইউনিয়নে একটি স্থায়ী ভূমি অফিস স্থাপন করা অত্যন্ত জরুরি। ইতোমধ্যে ভূমি অফিস স্থাপনের জন্য ২৭ শতক জমি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জমি বরাদ্দ থাকা সত্ত্বেও স্থায়ী ভূমি অফিস স্থাপনের কার্যক্রম বাস্তবায়িত না হওয়ায় ইউনিয়নবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে। স্মারকলিপিতে রায়পুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং ভূমিসেবা সহজলভ্য করতে দ্রুত স্থায়ী ভূমি অফিস স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শুক্রবার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের প্রধান সড়কে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন করেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। মানববন্ধন থেকে দ্রুত ভূমি অফিস স্থাপনের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট