1. live@www.chitrarpar.com : চিত্রারপাড় : চিত্রারপাড়
  2. TtSVbP7zH66Zmj@gmail.com : TtSVbP7zH66Zmj :
  3. info@www.chitrarpar.com : চিত্রারপাড় :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর খাজুরায় মাদরাসার প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত, হাফেজ হলেন তিন শিক্ষার্থী সরিষা-মসুরে ভরবে কৃষেকর স্বপ্নঃ মণিরামপুরে কৃষি প্রনোদনায় ৫৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তবুও একের পর এক মামলায় আসামি: তানভীরের পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝিকরগাছার বাকড়ায় কবিরাজের কুফরী তদবিরের নামে প্রতারণার অভিযোগ : মোয়াজ্জিনের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য ফাঁস ভৈরবের কচুরিপানা উচ্ছেদে এবার ছাত্রদলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যশোরে নাশকতা মামলায় স্বামী আটক, নির্দোষ দাবী করে স্ত্রীর সংবাদ সম্মেলন নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড়ের সরকারি জমি দখলের অভিযোগ, ফের ঘেরাও পাকা পিলার সরানোর পর নেট জাল দিয়ে সীমানা নির্ধারণ, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি: বাঘারপাড়ায় মাদক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’ এর বর্ষপূর্তি উৎসবে গুণীজনদের সংবর্ধনা।

যশোর খাজুরায় মাদরাসার প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত, হাফেজ হলেন তিন শিক্ষার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যশোর খাজুরায় মাদরাসার প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত, হাফেজ হলেন তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

যশোর বাঘারপাড়া উপজেলায় দারুল উলুম সওতুল কুরআন মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করায় দুই ছাত্রী ও এক ছাত্রকে হাফেজ ও হাফেজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা হলেন—মুহুয়া সুলতানা, উম্মে হানি ও সাদমান তাহসান। তিন শিক্ষার্থীর এ সাফল্যে আনন্দিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত যশোর বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার কলেজ রোডে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ প্রদর্শনী ও অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জামিয়া রহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস ও ধানমন্ডি ঈদগাহ মসজিদের খতিব আল্লামা মুফতী বুরহান উদ্দীন কাসেমী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী আলোচক জাকারিয়া মাসউদ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিন শিক্ষার্থীর পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্নের স্বীকৃতি প্রদান। এ সময় মুহুয়া সুলতানা ও উম্মে হানিকে হাফেজা এবং সাদমান তাহসানকে হাফেজ হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি পবিত্র কুরআন তিলাওয়াত, সুন্দর হাতের লেখা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকরা।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাউদ্দিন বলেন, বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ২৪ জন শিক্ষক-শিক্ষিকা। পবিত্র কুরআন ও সুন্নাহর শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানসহ সমসাময়িক শিক্ষার বিভিন্ন বিষয় পড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ভবিষ্যতে তারা চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষার কারণে অভিভাবকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

হাফেজা মুহুয়া সুলতানার পিতা টিপু সুলতান জানান ‘আমার বড় মেয়ে আজ পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করেছে। এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার মেয়ে মুহুয়া কুরআনের হাফেজা হয়েছে।’

তিনি বলেন, প্রথমে অন্য একটি মাদরাসায় মেয়েকে ভর্তি করি। সেখানে তিন পারা হিফজ হয়।
শিক্ষকেরা জানান তার পক্ষে কুরআনের হাফেজা হওয়া সম্ভব হবে না, কারণ সে মুখস্থ ধরে রাখতে পারছিল না। কিন্তু তিনি হাল ছাড়েনি। পরে দারুল উলুম সওতুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে মেয়ের সাক্ষাৎকার নিয়ে তাকে ভর্তি করা হয়। তিনি বিশ্বাস করেন, আল্লাহর রহমতে সবই সম্ভব। মেয়েকে ভবিষ্যতে পবিত্র কুরআনের খেদমত ও কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত দেখতে চান তিনি।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও সাধারণ শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন পেশায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শিক্ষা সচিব মাওলানা আব্দুল্লাহ মিকাইল, দারুল ইকামাহ মাওলানা আসাদুজ্জামান ইমদাদী, নূরানী বিভাগের প্রধান হাফেজ মাওলানা ফাহিম হোসেন, হিফজ বিভাগের প্রধান হাফেজ রুহুল আমিন, মাওলানা তাজ উদ্দিন আহমদ, হাফেজ আল আমিন, মাওলানা মামুন আনসারীসহ স্থানীয় আলেম-ওলামা ও বিপুলসংখ্যক অভিভাবক বৃন্দ ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান ইমদাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট